গেল ১০ নভেম্বর ২৩তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অমিতাভ বচ্চন। কলকাতা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হন এ অভিনেতা।
ভারতীয় একাধিক মিডিয়ার খবরে বলা হয়, কলকাতা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন অমিতাভ। মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমানবন্দরে আসার পথে তার মার্সিডিজের রেয়ার হুইল খুলে যায়। এতে অল্পের জন্য রক্ষা পান তিনি।
কিন্তু দুর্ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন অমিতাভ। টুইটারে তিনি লিখেন, শুভাকাঙ্ক্ষী ও মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, কলকাতায় একটি গাড়ি দুর্ঘটনায় আমি অল্পের জন্য বেঁচে গেছি। খবরটা সত্য নয়। কোনো দুর্ঘটনা ঘটেনি। আমি ভালো আছি।
ইত্তেফাক/আনিসুর