খোরশেদ আলম
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের উদ্যেগে গত ৬ এপ্রিল রাতে মনোজ্ঞ সাংস্কতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সেনবাগ থানার সবুজ চত্ত্বরে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বিপিএম (সেবা)। অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, বেগমগঞ্জ সার্কেলের শাহাজাহান শেখ, সেনবাগ থানার ওসি মিজানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকার শিল্পী নাসির চৌধুরী ও তামান্নার মন মাতানো সঙ্গীত পরিবেশনায় উপস্থিত দর্শকরা
মুগ্ধ হয়।