মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার অটোরিকশা চালক আনিসুর রহমান আনিস (৩০) হত্যায় জড়িতদের বিচার দাবিতে নিহতের লাশ নিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী প্রদর্শক, আনিসুর রহমানের বড় ভাই নাছির হোসেন, ধানকোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক, অ্যাডভোকেট সেলিম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হোসেন, গোলড়া বাসস্ট্যান্ড অটোরিকশা মালিক সমিতির সভাপতি হুকুম আলী প্রমুখ। আনিসুরের বড় ভাই নাছির অভিযোগ করেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেন, আনিসুরের শ্বশুর আব্দুস সোবহান, স্থানীয় বাবু মিয়া, আলমগীর হোসেনসহ আরও বেশ কয়েকজন ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মনোয়ার মেম্বার আনিসুরের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। আনিস হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন তিনি।
গত ২৯ অক্টোবর আনিসুরের শ্বশুর তার লোকজন নিয়ে আনিসকে পিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে সেখানে চিকিত্সাধীন অবস্থায় ১৮ দিন পর বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয়।
আনিছ সাটুরয়াি উপজলোর দক্ষিণ কামতা এলাকার মৃত আবদুস সাত্তাররে ছেলে। নাছির হোসেন আরো জানান, এক বছর আগে প্রতিবেশী আবদুস সোবহানরে মেয়ে সোনিয়াকে ভালোবেসে বিয়ে করনে আনিস। কিন্তুু সোনিয়ার বাবা এ বিয়ে মেনে নেননি। ফলে মাস দুয়েক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
ইত্তেফাক/এএম।