ছবিতে আমি শাকিব ভাইয়ের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রের যথেষ্ট গুরুত্ব আছে। ছবিটি মুক্তির পর দেখলেই বুঝতে পারবেন দর্শকরা। এটুকু বলতে পারি, আমার অভিনীত অন্য ছবির চরিত্র থেকে একেবারেই ব্যতিক্রম একটি চরিত্রে অভিনয় করছি। শাকিব ভাই বরাবরই একজন ভালো মানুষ। শুটিং শুরু করার আগে সেটে সবার খবর নেন। আমার বেলাও তেমন হয়েছে। তিনি সবসময় আমাকে ডেকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করেন। সত্যিকারার্থে তার সঙ্গে কাজ করা মানে কাজের প্রতি আরো অনুপ্রাণিত হওয়া। আর বুবলীও একজন ভালো অভিনেত্রী। আশা করছি, আমাদের অভিনীত ছবিটি দর্শকদের ভালো লাগবে।
নতুন সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে
চিত্রনায়ক ইমন