গত ডিসেম্বরে বাগদান সম্পন্ন হয়েছিল সেরেনা-ওহানিয়নের। এরপর সেপ্টেম্বরে তাদের সংসারে আসে প্রথম সন্তান। সন্তান জন্মের পরই বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের এই কৃষ্ণকলি। একটি আইটি প্রতিষ্ঠানের সহ-অংশীদার শিল্পপতি অ্যালেক্সিস ওহানিয়ানকে বিয়ে করলেন ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যের কনটেম্পোরারি আর্টস সেন্টার এক জমজমাট অনুষ্ঠানে বিয়ের কাজ শেষ হয় সেরেনার। অনুষ্ঠানে ব্যয় হয়েছে ১০ লাখ ডলার। উপস্থিত ছিলেন ভোগ ম্যাগাজিনের কিংবদন্তি সম্পাদক অন্না উইনট্যুর, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দিশিয়ান, অভিনেত্রী এভা লঙ্গোরিয়া, গায়ক কিয়ারা, ক্যারলিন ওয়াজনিয়াকির মতো তারকাসহ ২৫০ জন অতিথি। তাদের নিরাপত্তার জন্য নিউ অরলিয়েন্স শহরের কিছু গুরুত্বপুর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল।
IMG0
২০১৫ সালে রোমে ৩৪ বছর বয়সী ওহানিয়ানের সঙ্গে পরিচয় হয়। ৩৬ বছরের সেরেনা এক বছরের মধ্যেই বাগদান সম্পন্ন করেন।
ইত্তেফাক/কেআই