আজ রাত ১১টায় এটিএন বাংলায় পীযুষ সেন অভিনীত টেলিফিল্ম ‘তনুর তিল ছিল না’ প্রচার হবে। একটি ভিন্নধর্মী গল্প নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। নাদিয়া নদী পীযুষ সেন ও জনিকে নিয়ে এই ত্রিভুজ প্রেমের গল্পটি চিত্রনাট্য ও পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। পীযুষ সেন বলেন, ‘আমি এই গল্পে গতানুগতিকের বাইরে ভিন্ন একটি চরিত্র করছি, যা দর্শকের ভালো লাগবে। টেলিফিল্মটির মূল আকর্ষণ নাদিয়া নদী জমজ চরিত্র করছে। একটি হচ্ছে তনু আরেকটি অনু। অনুর তিল ছিল আর তনুর তিল নেই এই নিয়ে গল্প তৈরি হয়েছে। এক পর্যায়ে অনু মারা গেলে তনুকে নিয়ে তৈরি হয় মূলগল্প।’ টেলিফিল্মটিতে নাদিয়া নদী, পীযুষ সেন ও জনি ছাড়াও অভিনয় করছেন খালেদা আক্তার কল্পনা, সেলিম রেজা, নুরুসহ অনেকে।