রাজধানীতে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ৩

রাজধানীতে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিন ছিনতাইকারী। তারা হলেন- শরীফ (২৩), গোলাম রাব্বী (২০) ও বরকত (২০)। শনিবার ভোরে কোতয়ালী থানার টহল পুলিশ নবাববাড়ি মসজিদ ঘাট সংলগ্ন নৌকা ঘাটের সামনে থেকে তাদের গ্রেফতার করে। 
 
পুলিশ সূত্র জানায়, নবাববাড়ি মসজিদ ঘাট সংলগ্ন নৌকা ঘাটের সামনে শনিবার ভোর পৌনে চারটার দিকে তিন ছিনতাইকারী মাসুদ নামে এক পথচারীর গতিরোধ করে ছিনতাই করার চেষ্টা করে। এসময় মাসুদের ডাক-চিৎকারে পাশে থাকা টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ছুরি এবং ছিনতাইকৃত নগদ ৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যপারে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু হয়েছে।
 
ইত্তেফাক/এমআই