ভাষা সৈনিক শামছুল হকের সহধর্মীনী আইসিইউতে চিকিৎসাধীন

এক মহীয়সী নারীর নাম আম্বিয়া খাতুন। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রয়েছে যার গৌরবোজ্জ্বল ভূমিকা। পর্দার আড়াল থেকে তিনি বাংলাদেশের অভ্যুদয়ে অসামান্য অবদান রেখেছেন।

 
তিনি হলেন ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধের সংগঠক, সাবেক পাঁচবারের সংসদ সদস্য বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মরহুম শামছুল হকের সহধর্মীনী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শরীফ আহমেদের মা আম্বিয়া খাতুন (৭২) ।
 
তিনি আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপেলো হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। তিনি বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঢাকার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। শনিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আম্বিয়া খাতুনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
 
চিকিৎসাধীন মায়ের সুস্থ্যতার জন্য তার পুত্র এমপি শরীফ আহমেদ ফুলপুর-তারাকান্দা ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।