শিল্পী বারী সিদ্দিকী লাইফ সাপোর্টে

বিশিষ্ট সংগীত শিল্পী বারী সিদ্দিকীকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী জানান, গত শুক্রবার রাতে হঠাত্ শিল্পী অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি তার পিতার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। শিল্পী বারী সিদ্দিকীর দুটি কিডনি অকার্যকর হয়ে গেছে। বহুমূত্র রোগেও তিনি ভুগছেন। শিল্পী বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলার এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথমে একজন বংশীবাদক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন।

ইত্তেফাক/নূহু