হাটহাজারীতে ইয়াবাসহ যুবক আটক

 
চট্টগ্রামের হাটহাজারীতে ইয়াবাসহ মো. সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত যুবক ফতেপুর ইউনিয়নের লতিফ পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। 
 
অভিযান পরিচালনাকারী হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আনোয়ার ও আরিফকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেনকে আটক করি। সে একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী।
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
 
ইত্তেফাক/জামান