ভূরুঙ্গামারীতে আধা মণ গাঁজাসহ আটক ৩

 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আধা মণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট ইউনিয়নের বাউসমারীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, মানিককাজি গ্রামের আজিমুদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন (৪০), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে দেলজার হোসেন(৩২), দেওয়ানেরখামার গ্রামের সেকেন্দার আলীর ছেলে আসাদুল (৪৫)।
 
ওসি তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া একইদিন সোনাহাট বাজার থেকে গাঁজা সেবনের সময় মৃত হাছেন আলীর ছেলে মতিয়ার রহমানকে (৪২) আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান