যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) শুভেচ্ছাদূত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে এই গৌরব অর্জন করতে যাচ্ছেন তিনি। দায়িত্ব পালনের অংশ হিসেবে সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির প্রচারণার কাজে তিনি অংশ নেবেন।
সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন মাহমুদউল্লাহ। সমাজের সার্বিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন তিনি।
সোমবার সকালে রাজধানীর লং বিচ হোটেলে ইউএসএইডের শুভেচ্ছাদূত হিসেবে সংস্থাটির সঙ্গে ১ বছরের জন্য চুক্তি করবেন মাহমুদউল্লাহ। ইউএসএডের পক্ষে চুক্তি সই করবেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি।
ইত্তেফাক/কেআই