বগুড়ার শেরপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশী সাতজনের ডাকাতদল যাত্রীদের মারপিট করে নগদ প্রায় লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। গত ১৮ নভেম্বর শনিবার দিনগত গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১২৮২) ৩০ জন যাত্রী নিয়ে রওনা হয়। রাত দুইটার দিকে বাসটি শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ডাকাত দল অস্ত্রের মুখে চালক সেলিম মিয়া, সুপারভাইজার রেজা কে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ সবকিছু লুটে নিয়ে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় নেমে যায়।
ইত্তেফাক/এএম।