কাউখালীতে পিইসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৩৬

পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। রবিবার বেলা ১১টায় উভয় স্তরের ইংরেজি বিষয়ের মাধ্যমে ছোটদের এ বড় পরীক্ষা শুরু হয়েছে।
 
উপজেলায় ৫টি কেন্দ্রের মাধ্যমে ১হাজার ৩শ ১৬জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে মেয়েদের তুলনায় ছেলেদের অনুপস্থিতি বেশি ছিল।
 
কাউখালী উপজেলা শিক্ষা অফিসার সূত্রে জানা যায়, এই উপজেলায় প্রাথমিকে এক হাজার একশ ২১ জনের মধ্যে ৯ জন অনুপস্থিত। এরমধ্যে ছাত্র ৬জন, ছাত্রী ৩জন। ইবতেদায়ীতে একশ ৯৫ জনের মধ্যে ২৬ জন অনুপস্থিত। এর মধ্যে ছাত্র ২০ জন, ছাত্রী ৭ জন।
 
ইত্তেফাক/এমআই