কুষ্টিয়ার ভেড়ামারা শহরের কাঠেরপুল এলাকায় পিইসি পরীক্ষার্থী মাফি (১১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে উপজেলার কোদালিয়া পাড়া এলাকার মোমিনুল ইসলাম ছেলে। পিইসি পরীক্ষা আর দেওয়া হলো না মাফি’র।
জানা গেছে, ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থী মাফি শনিবার কাঠেরপুল এলাকার সতবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ট্রলি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত মাফিকে এলাকাবাসী উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা আশংকাজনক হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যায়।
ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, মাফি নামের একজনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এমআই