রিজিয়া পারভীন
সহকারী শিক্ষক (বাংলা )
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,গাজীপুর।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বানানের নিয়মের ধারাবাহিকতায় আজ আমাদের আলোচনার বিষয় ু‘সন্ধি’
সন্ধি শব্দটির বিশ্লেষিতরূপ সম্+ধি অর্থাত্ সমদিকে ধাবিত হওয়া বা মিলিত হওয়া। বাংলা ব্যাকরণ মতে দুটি শব্দের মধ্যে প্রথম শব্দের শেষ অক্ষর এবং দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর যদি একইভাবে উচ্চারিত হয় বা তাদের উচ্চারণ প্রায় কাছাকাছি হয় তবে অক্ষরদ্বয় পরস্পর সংযুক্ত হওয়া অর্থাত্ শব্দ দুটি মিলিত হয়ে এক শব্দে পরিণত হওয়াকে সন্ধি বলে। এক কথায়,সন্নিহিত দুটি বর্ণের ্রমিলনকে সন্ধি বলে যেমন: বিদ্যা+আলয়=বিদ্যালয়। এখানে বিদ্যা ও আলয় শব্দদ্বয় মিলিত হয়ে বিদ্যালয় শব্দটি গঠন করেছে। এখানে- বিদ্যা শব্দের উচ্চারণে শেষ ধ্বনি এবং আলয় শব্দের উচ্চারণে প্রথম ধ্বনিই বিবেচ্য বিষয়।
আবার অন্যভাবে বলতে গেলে, দুটি শব্দের দ্রুত উচ্চারণের ফলে সম্পূর্ণ বা আংশিকভাবে দুটি ধ্বনির মিলন বা বিপর্যয় বা পতন হওয়াকে সন্ধি বলে। সন্ধির মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। তাছাড়া পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে।
# বাংলা ভাষার যে যে স্থানে সন্ধি করা প্রয়োজন- সেগুলো হচ্ছে-
ক) সমাসবদ্ধ পদে সন্ধি করতে হয়। যথা-কুশ আসন নয়, বরং ‘কুশাসন’।
খ) সংস্কৃত প্রকৃতি- প্রত্যয় স্থলে সন্ধি করতে হবে। যথা- ‘পৌ অক’ নয় বরং ‘পাবক’।
গ) ধাতুর সাথে উপসর্গের যোগ হলেও সন্ধি করতে হবে। যথা- ‘প্র আপ্তি হয় না, বরং ‘প্রাপ্তি’ হবে।
সন্ধি প্রধানত দুই প্রকার। যথা: ১। বাংলাসন্ধি এবং
২। তত্সমসন্ধি
বাংলা সন্ধি ২ প্রকার। যথা:
১। স্বরসন্ধি ও ২। ব্যঞ্জনসন্ধি
তত্সম সন্ধি আবার তিন প্রকার। যথা: ১। স্বরসন্ধি, ২। ব্যঞ্জনসন্ধি এবং ৩। বিসর্গসন্ধি
উল্লেখ্য বাংলা সন্ধিতে কখনো বিসর্গ সন্ধি হয় না।
১। স্বরসন্ধি:স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
যেমন: সিংহাসন = সিংহ + আসন
এখানে,সিংহ = স্+ই+ং+হ্+অ; আসন = আ+স্+অ+ন্+অ
( এখানে + চিহ্নের আগে এবং পরে উচ্চারণে কোন ধ্বনি আসে আমরা সেটা দেখবো )
বিদ্যালয় = বিদ্যা + আলয়, হিমালয় = হিম + আলয়।
দেখা যাচ্ছে ‘অ’ এবং ‘আ’ মিলে স্বরসন্ধিতে ‘আ’ হয়।
এরকম আরও আছে। যেমন: শুভ+ইচ্ছা=শুভেচ্ছা, যথা+ইষ্ট= যথেষ্ট, শীত+ঋত= শীতার্ত, জন+এক= জনৈক, মত+ঐক্য= মতৈক্য, পরি+ঈক্ষা= পরীক্ষা, অতি+ইত= অতীত, ইতি+আদি =ইত্যাদি, প্রতি+ ঊষ= প্রত্যুষ, সু+অল্প= স্বল্প, লো+অন= লবণ, গো+এষণা= গবেষণা, নে+অন= নয়ন, রবি+ইন্দ্র= রবীন্দ্র।
চোখ রাখো বাংলা বানানের নিয়ম-কানুন পেইজবুক পেইজে ও দৈনিক ইত্তেফাক এর অনুশীলন পাতায়