সারাদেশে খাদ্য গুদাম সংস্কারের কাজ চলমান রয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে মোট খাদ্য গুদামের সংখ্যা দুই হাজার ৭২২টি। এর মধ্যে দুই হাজার ৪৮৬টি গুদাম ব্যবহৃত হচ্ছে ও ২৩৬টি অব্যবহৃত রয়েছে।
আজ রবিবার সংসদে সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অব্যবহৃত গুদামগুলো পুনর্নির্মাণ কাজ চলমান প্রক্রিয়া। বাজেটের আওতায় প্রতি অর্থবছর গুদাম সংস্কার করা হয়ে থাকে। বিগত অর্থবছরে ৬২টি গুদাম সংস্কার করা হয়। এ ছাড়া চলতি বছরে সারাদেশে গুদাম সংস্কারের কাজ চলছে। বাসস
ইত্তেফাক/কেকে