পিরোজপুরের মঠবাড়িয়া ধানীশাফা ওয়ার্ড বিএনপি নেতা হাবিব তালুকদার হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার এজাহারভুক্ত ১২ জন পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক বেল্লাল হোসেন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ওই হত্যা মামলার প্রধান আসামি ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ইদ্রিস তালুকদার হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর তুষখালী লঞ্চঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হাবিব তালুকদারকে (৫৮) তুলে নিয়ে যায়। পরের দিন তার লাশ একটি স্কুলের পিছন থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাবিব তালুকদারের মেজো ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে স্থানীয় ধানীসাফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ঘারুন অর রশীদ ও ইউপি সদস্য ইদ্রিস তালুকদারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি