বকধার্মিক বাড়ছে

খালেদ  হোসাইন

 

যখন পারি জানিতে, যে

বক থাকে পানিতে

পড়েছিলাম নিজের চিন্তা

নিয়ে টানাটানিতে।

 

কে ভাঙবে এ আস্থাকে,

পানিতে যে মাছ থাকে? 

 

বক যেহেতু পাখি না

বকের সঙ্গে থাকি না।

 

কাকের কা কা সহ্য হয়

বকের বকবকানি

কেমন করে সহ্য হবে,

কান মানুষের ক’খানি?

 

বকের সংখ্যা কমছে, তবে

বকধার্মিক বাড়ছে

জলে-স্থলে নভস্তলে

বকতেছে একধারসে!