হাটহাজারীতে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার

হাটহাজারীতে নিখোঁজের ৮০ঘন্টা পর চিকনদণ্ডী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক রহমত উল্লাহ'র(৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত আটটায় উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের অাহনেরপাড়া এলাকার একটি ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে আহনেরপাড়া এলাকার মামুনের পূত্র ও পেশায় একজন নির্মাণ শ্রমিক। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ঝর্নাকে থানায় নিয়ে গেছে।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দূপুরে স্ত্রী ঝর্ণার সঙ্গে অভিমান করে রহমত উল্লাহ ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ ৮০ ঘন্টা পর রবিবার সন্ধ্যায় স্থানীয়রা আহনেরপাড়া মৃদুল শীলের বাড়ি সংলগ্ন ছড়ায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮টায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রহমত উল্লাহ'র ঘাড় ভাঙ্গা অবস্থায় ও জিহ্বা মুখ থেকে বের হওয়া অবস্থায় ছিল। তার লাশে পচে ফুলে গেছে। পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাংগীর ইত্তেফাককে বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।

ইত্তেফাক/নূহু