লোহাগাড়ায় বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও

 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকার দারুল আরকাম একাডেমির এক ছাত্রীর বাল্য বিয়ে ঠেকালেন  ইউএনও মো. মাহবুব আলম। রবিবার সন্ধ্যায় ইউএনও খবর পেয়ে জনৈক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দেন। ঐ ছাত্রী পিতা-মাতা চরম্বা এলাকার ওয়াহিদের পাড়ার আলি মিয়ার পুত্র শাহ আলমের সাথে বিয়ে ঠিক করে। সোমবার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের দিন ধার্য ছিল।
 
রবিবার সন্ধ্যায় ছাত্রীর মা-সহ স্বজনরা উপজেলায় এসে ইউএনও-কে মেয়ের প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুছলেকা দেন।
 

ইত্তেফাক/এএম।