বলিউড ইন্ডাস্ট্রি পুরুষশাসিত, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন সানি

 
বলিউডে 'কাস্টিং কাউচ' বা অভিনয় প্রস্তাবের বিনিময়ে যৌন সুবিধা ভোগ করার বিষয় নিয়ে এর আগে মুখ খুলেছেন অনেকে। এবার মুখ খুললেন সানি লিওন।
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, আমার কখনও কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়নি। কারণ আমার স্বামী ড্যানিয়েল এবং আমার টিমের সদস্যরা আমাকে আগলে রাখে। তবে ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ সব সময়ই রয়েছে। শুধু নারীরা নন, পুরুষরাও এর শিকার।’
 
সানি জানান, বলিউড ইন্ডাস্ট্রি এখনও পুরুষশাসিত। ফলে সেখানে নারীদের সমস্যা বেশি। তবে পুরুষদেরও এর থেকে নিস্তার নেই। পাঁচ বছর এই ইন্ডাস্ট্রিতে কোনও সমস্যা ছাড়া কাটিয়ে ফেলার রহস্য নাকি তার হার না মানা মনোভাব, তার স্পষ্টবক্তা ইমেজ।
 
সানি বলেন, যত বেশি মানুষ কাস্টিং কাউচের বিরুদ্ধে কথা বলবেন, তত এই সমস্যা পিছু হটতে বাধ্য হবে। আমি আশা করি, ভবিষ্যতে কোনও এক দিন হয়তো ইন্ডাস্ট্রি থেকে কাস্টিং কাউচ বিষয়টাই শেষ হয়ে যাবে।
 
ইত্তেফাক/আনিসুর