জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচটি পার্থের নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পশ্চিম অস্ট্রেলিয়ান প্রাদেশিক সরকার এ সম্পর্কে নিশ্চিত করে জানিয়েছেন ২৮ জানুয়ারি ওয়ানডে ম্যাচটির আগেই নতুন স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
এ সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘ক্রিকেটের প্রথম একটি বড় আয়োজনের অংশ হিসেবে পার্থ স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটির মাধ্যমে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই।’
ইত্তেফাক/কেআই