বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ চরগড়া জাল আটক করে পোড়ানো হয়েছে। রবিবার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকা মূল্যের ১৫ হাজার মিটার চরগড়া জাল আটক করেন। পরে বানারীপাড়া লঞ্চ টার্মিনাল সংলগ্ন নদীর তীরে ওই জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জাটকা ইলিশ ও পোনা মাছ শিকারের বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্সে জানিয়ে বলেন, জাটকা ইলিশ ও পোনা মাছ শিকারের সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় অানা হবে। বানারীপাড়া বন্দর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে জাটকা ইলিশ বিক্রি প্রসঙ্গে তিনি জানান, ওই মাছগুলো ১০ ইঞ্চির উপরে হওয়ায় শিকারি ও বিক্রেতাদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। ১০ ইঞ্চির নিচে জাটকা ইলিশ শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
ইত্তেফাক/এমআই