জেলায় প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিটিউট পিটিআইতে আড়াই কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হয়েছে। সোমবার সকালে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রধান অতিথি হিসেবে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। উন্নয়ন কাজের মাঝে রয়েছে নতুন ভবন নির্মাণ এবং পুরাতন ভবন সংস্কার। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকির সিকান্দার, পিটিআইর ইনস্ট্রাক্টর আরিফুল হাসান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আবু জাহির বলেন, সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। শিক্ষার উন্নয়নে সবার আগে প্রয়োজন শিক্ষকদের প্রশিক্ষণ। তাই প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামো উন্নয়নে সরকার বিশেষভাবে বরাদ্দ দিয়েছে। বাসস।
ইত্তেফাক/এমআই