ঢাকায় অনুষ্ঠিত হলো ৫ম আয়ুন্স (আয়ুর্বেদ অ্যান্ড ন্যাচারোপ্যাথি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আন্তর্জাতিক সম্মেলন। এবারের সম্মেলনের থিম ছিল ‘আওয়ার প্ল্যান্টস, আওয়ার হেল্থ; ডিসকভারিং ড্রাগ ফ্রম ইনডিজেনাস প্ল্যান্ট’।
১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আয়ুন্স কনফারেন্সে দেশ বিদেশের ওষুধ বিজ্ঞানী, গবেষক, বিভিন্ন মেডিকেল ও চিকিৎসা বিজ্ঞানী তাদের গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনে বক্তরা বলেন, এসডিজি অর্জনের জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতির পাশাপাশি দেশিয় চিকিৎসা পদ্ধতি তথা আয়ুর্বেদ এবং ইউনানীকে মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। তা না হলে এসডিজি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে না।
সম্মেলনে মূল প্রবন্ধ ঊপস্থাপন করেন থাইল্যান্ডের উইলিনিকি বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপক ডাঃ ভিরানোট নিশাপেট্রন এছাড়াও আন্তর্জাতিক ঔষধ বিজ্ঞানী, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ন্যচারাল মেডিসিনের ডিরেক্টর প্রফেসর ডাঃ পুলক কে মুখার্জী।
সম্মেলনে অতিথি হিসেবে ছিলেন মো: গোলাম কিবরিয়া, পরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তর, প্রফেসর আব্দুল মান্নান উপাচার্য, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, প্রফেসর এস. এম আব্দুর রহমান ডিন, ফার্মেসী বিভাগ, ঢাবি, প্রফেসর এম. মোজাহের হক (প্রতিষ্ঠাতা, পাবলিক হেলথ ফাউন্ডেশন), এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি সভাপতি, বাংলাদেশ এগ্রোপ্রসেস এসোসিয়েশন, ডাঃ মনোয়ারা বেগম পরিচালক, হোমিও ও দেশজ চিকিৎসা। ড. পূলক কে মুখার্জী পরিচালক, স্কুল অফ ন্যাচারাল প্রডাক্ট ষ্টাডিজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারত প্রফেসর সীতেশ চন্দ্র বাছার চেয়ারম্যান, ফার্মেসী বিভাগ, ঢাবি।
সম্মেলনের সভাপতিত্ব করেন ডাঃ সমীর কুমার সাহা।
ইত্তেফাক/নূহু