মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে মন্দিরের দেবোত্তর সম্পতি নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে স্থানীয় বিএনপি নেতা ইসলাম শেখের নেতৃত্বে ২০/৩০ জনের একদল লোক ওই গ্রামের শিতলা মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুর করে। তাদের হামলায় অনল দাস ও অরুপ দাস নামে দুইজন আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, হামলায় জড়িত সন্দেহে ইসলাম শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেফাক/এএম।