ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হেলদি এবং অর্গানিক ফুড ফেস্টিভ্যাল। এই ফেস্টিভালে ঢাকাবাসী উপভোগ করতে পারবে আকর্ষণীয় এবং স্বাস্থ্যকর অর্গানিক খাবারের সমাহার।
পাঁচদিন ব্যাপী এই উৎসব শুরু হচ্ছে আজ ২১ নভেম্বর সন্ধ্যা ৬টায়। ফেস্টিভ্যালটি চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ফেস্টিভ্যালে স্বাস্থ্যকর ও অর্গানিক খাবারের পাশাপাশি র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল তাদের নিজেদের বাগানে শাকসবজি, খাদ্যোপযোগী ফুল এবং মাশরুম উৎপাদন করা সম্পর্কেও আলোচনা হবে।
ফেস্টিভ্যালে অর্গানিক এবং স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি খাবার প্রদর্শন করা হবে, যা কম তেল এবং চিনি দিয়ে তৈরি। সেই সঙ্গে অপরিবর্তিত থাকবে স্বাদ। ফেস্টিভ্যালে দেখানো হবে কিভাবে স্বাস্থ্যকর উপাদান দিয়ে এসব খাবার বাসাতেও তৈরি করা যাবে।
ফেস্টিভ্যালে যেসব বিশেষ খাবার থাকবে: ফুড ফেস্টিভ্যালে সুশি এবং সাশিমি মেইড উইথ ব্রাউন রাইস, জাপানিজ ফরুট সুশি ট্রিট থাকবে। কাচ্চি বিরিয়ানি এবং ভুনা আইটেমসও পাওয়া যাবে, যাতে থাকবে কম কোলেস্টরেল এবং কম চিনি। পাওয়া যাবে 'ল্যাম্ব স্পিট' যাতে আছে প্রচুর ভিটামিন 'বি'। অসম্ভব সুস্বাদু চকলেট ফাউন্টেনসহ ডেজার্ট কাউন্টারের সকল আইটেম থাকবে সুগার ফ্রি। এসব মিস্টি আইটেম 'স্টেভিয়া' নামক প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হবে।
র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের জেনারেল ম্যানেজার ক্রিস্টোফ ভোগেলি ফেস্টিভ্যাল সম্পর্কে বলেন, 'ঢাকা এবং বাংলাদেশের উচ্চবিত্ত সমাজের একটি বড় অংশ একই সাথে সুস্বাদু এবং স্বাস্থকর খাবার পছন্দ করেন। কিন্তু তাদের জন্য বর্তমানে তেমন কিছু কেউ চিন্তা করছে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং মধ্যবয়সীরা ইদানিং স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে অগ্রসর হচ্ছে। এসব চিন্তা ভাবনা থেকেই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।'
ইত্তেফাক/আনিসুর