আদিতমারীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 
লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি হযরত আলীকে (৪৭) গ্রেফতার করেছে। গতকাল সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
হযরত উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত আজিত উল্ল্যাহ ছেলে। তিনি আদিতমারী থানার একটি মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। হযরত আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
 
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন হযরত। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান