পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত

 
পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল্লাহ (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বোদা-কালিয়াগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। 
 
নিহত সাইফুল্লাহ শোল্টহরী দাখিল মাদরাসার আরবী শিক্ষক। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেবীপুর বৈরাতি গ্রামে। তিনি ওই গ্রামের ইউনুস আলী। 
শোল্টহরী দাখিল মাদরাসার শিক্ষক সাইফুল্লাহ মাদরাসা থেকে অটোরিকশা করে বোদায় আসছিলেন। পথিমধ্যে অটোরিকশা জোরে ব্রেক করলে অটো থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। 
 
বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে