বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এর উপর মানিলন্ডারিং প্রতিরোধে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার জন্য সম্প্রতি দিনব্যাপী কর্মশালা আয়োজন করে। বিএফআইইউ প্রধান কর্মকর্তা আবু হেনা মোহা. রাজী হাসান কর্মশালার উদ্বোধন করেন
০০
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ‘অগ্নি নিরাপত্তা, অগ্নি প্রতিরোধ এবং জরুরি ব্যবস্থা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম (এফসিএমএ) প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, আব্দুল জব্বার চৌধুরী উপস্থিত ছিলেন
০০
অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের নেতৃত্বে ব্যাংকের সকল বিভাগীয় প্রধানদের সমন্বয়ে একটি অগ্নিনির্বাপণ বিষয়ক সচেতনামূলক সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
০০
সম্প্রতি শরিয়তপুরের তিনটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার। ব্যাংকের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এবং ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন