খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে এ ইউনিটে (বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুল) আজ বুধবার সকাল ৯টা হতে বিকাল ৪ টা পর্যন্ত মেধা তালিকা থেকে ভর্তি করা হবে। ভর্তির স্থান ডিন অফিস, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল (ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবন)।
এছাড়া এ ইউনিটে আগামীকাল বৃহস্পতিবার প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য নাম নিবন্ধন (বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুল) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং একইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে। ভর্তির স্থান ডিন অফিস, জীব বিজ্ঞান স্কুল (আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন)।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিে এই তথ্য জানানো হয়।
বি ইউনিটে মেধা তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন ও ভর্তির নির্ধারিত তারিখ রয়েছে আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর)। এদিন সকাল সাড়ে ৯টা মিনিট হতে বেলা ১২ টা পর্যন্ত মেধা তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন এবং থেকে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভর্তি করা হবে। এছাড়া প্রথম অপেক্ষমান তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন আগামী ৩০ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। একইদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভর্তি করা হবে।
সি ইউনিটে মেধা তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন ও ভর্তির তারিখ আগামী ২৬ এবং ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। প্রথম অপেক্ষমান তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন আগামী ৩ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং একইদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি করা হবে।
নির্ধারিত তারিখ ও সময়ে নিবন্ধন ও ভর্তি প্রক্রিয়ায় উপস্থিত হতে না পারলে পরবর্তীতে ভর্তির ব্যাপারে প্রার্থীর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট িি.িশঁ.ধপ.নফ এ পাওয়া যাচ্ছে।
ইত্তেফাক/রেজা