রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

 
রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ পিয়ারুল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরাড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
 
পুলিশ জানায়, বুধবার ভোর রাতে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর নতুন পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
 
সদর থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত পিয়ারুলের বিরুদ্ধে থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে।
 

ইত্তেফাক/এএম।