দিনাজপুরের কাহারোলে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সটি প্রায় চার বছর যাবত অচল অবস্থায় পড়ে রয়েছে। এতে জরুরি রোগীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
কাহারোল উপজেলার জনসাধারণের চিকিৎসার জন্য ৬টি ইউনিয়নের এই উপজেলায় ৩১ শয্যা বিশিষ্ট ১টি সরকারি হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালটিতে ১টি এ্যাম্বুলেন্সটি রয়েছে রোগীদের জরুরী সেবা দেওয়ার জন্য কিন্তু সরকারি এই হাসপাতালের অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন যাবত অচল অবস্থায় পড়ে আছে।
এ্যাম্বুলেন্সটি অচল অবস্থায় পড়ে থাকায় এই উপজেলার রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে অবস্থিত হাসপাতালে যাওয়ার একমাত্র মাধ্যম হলো ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার বা মাইক্রোবাস। কোন রোগী সেই সব মাইক্রোবাস বা প্রাইভেট কার ভাড়া করেন তাও আবার দ্বিগুণ অর্থ গুনতে হয় রোগীদের পক্ষ থেকে।
এই ব্যাপারে কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরজ উল্লাহ বলেন, হাসপাতালে বিকল্প সরকারি অ্যাম্বুলেন্সটি মেরামত বা সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে দফায় দফায় অবগত করা হলেও আজ পর্যন্ত এর কোন সন্তোষজনক পদক্ষেপের কথা জানা যায়নি।
ইত্তেফাক/জামান