গাইবান্ধা সড়ক বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

 
সাত দফা দাবি বাস্তবায়নে গাইবান্ধার সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক চার্জড ও মাস্টার রোলভুক্ত কর্মচারীরা বুধবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে।
 
এ উপলক্ষে সকালে সড়ক ও জনপথ বিভাগের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মনশাদুল হক, কর্মচারী ইউনিয়নের নেতা শহীদুল আলম, রেজাউল হক, রাশেদুল ইসলাম, মমিুনল  ইসলাম, আব্দুর রশিদ, আব্দুল খালেদ, গোলযার রহমান, পারভিন আক্তার প্রমুখ। 
 
বক্তারা বলেন, দীঘ ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরি করেও সরকার থেকে কোন কিছু না পেয়ে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আগামী ডিসেম্বরের মধ্যে অনেকের চাকরীর মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষে তাদের ভবিষৎ অন্ধকার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রত্যাশা ৭ দফা দাবির ভিত্তিতে এসব শ্রমিকদের চাকরি সরকারি করণের মাধ্যমে বিভাগের শূণ্যপদ পূরণ করবেন তিনি। দ্রুত এ দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে বক্তারা জানান।
 
ইত্তেফাক/জামান