৩৯তম বছরে পদার্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা নিজ নিজ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নানা আয়োজন করেন।
সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। পরে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশিক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
প্রফেসর ড. রুহুল কে এম সালেহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন বিভাগের অ্যাসিটেন্ট প্রফেসর ড. আরমিন খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, অ্যাসিটেন্ট প্রফেসর নাছির উদ্দীন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন বিভাগের প্রায় ৩ হাজার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/জামান