জামালপুরে ট্রাকের সংঘর্ষে মুকুল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, মধুপুর থেকে আগত জামালপুরগামী পাথর ভর্তি একটি ট্রাক সদর উপজেলার বিনন্দের পাড় এলাকায় একটি মোটরসাইকেলের পিছন থেকে আঘাত করে। এ সময় মোটরসাইকেল চালক সদর উপজেলার কুচগড় এলাকার বাসিন্দা হোসেন আলীর ছেলে ইলেকট্রিক দোকানদার মুকুল ঘটনা স্থলে মারা যান। এ সময় রবীন নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হন।
জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত রবীন বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করছে।
ইত্তেফাক/জামান