হাটহাজারীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে তাছফিয়া আক্তার (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার  মির্জাপুর ইউনিয়নে ছড়ার পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।   
 
তাছফিয়া অসি উদ্দিন মিস্ত্রি বাড়ীর আলী আকবরের মেয়ে। সে পার্শ্ববর্তী আহমদিয়া নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। 
 
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক জালাল বলেন, মঙ্গলবার বিকেল ৩টার দিকে খেলতে বের হয়ে তাছফিয়া আক্তার নিখোঁজ হয়। কোথাও শিশুটির সন্ধান না পেয়ে তার মা তাহেরা বেগম  বুধবার সকালে হাটহাজারী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বিকেল ৩টার দিকে স্থানীয়রা ছড়ার পানি থেকে তার লাশ উদ্ধার করে। ছড়ার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এমএ