মাগুরা শহরের ঢাকারোড কাঁচা বাজার এলাকায় ঈগল হোটেল নামে একটি আবাসিক হোটেলে বুধবার বিকেলে অসামাজিক কার্যক্রম চালানোর অভিযোগে অভিযান চালিয়ে ২ নারীসহ ৯জনকে আটক করেছে পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ৬ যুবককে ২দিন করে ও হোটেল ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আটককৃত ২ নারীর কাছ থেকে জরিমানা ও মুচলেকা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া জানান, দীর্ঘদিন এ হোটেলটিতে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আটককৃতদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/আরকেজি