ইয়াবা সেবনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এএফ রহমান হল থেকে ৪ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় হলের ৩২২নং কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
তারা হলেন- নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম নকিব, হীরক চাকমা, তন্ময় এবং সাখাওয়াত হোসেন। তারা বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
ইত্তেফাক/আরকেজি