কাভার্ডভ্যান চাপায় সাংবাদিক নিহত

 
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস সড়কের মৈরান এলাকায় বুধবার কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক সাংবাদিক।  
আহত মিনহাজ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পুুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে গাজীপুর থেকে মোটরসাইকেলযোগে পূবাইল যাওয়ার পথে মৈরান এলাকায় একটি কাভার্ডভ্যান চাপা দিলে মোটরসাইকেলের পেছনে বসা সাংবাদিক জয়নাল আবেদীন ঘটনাস্থলেই মারা যান। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। 
 
পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
 
ইত্তেফাক/আরকেজি