বগুড়ার নন্দীগ্রামে ধান বোঝাই ট্রলি চাপায় হযরত আলী আলিফ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার কদমা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আলিফ নন্দীগ্রাম সদর ইউনিয়নের গোছন গ্রামের মিঠু মিয়ার ছেলে। সে ডেরাহার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ছিল।
নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু