হাটহাজারী মডেল থানা পুলিশ মো. শফিকুল ইসলাম শফু (৩৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত মধ্যরাতে হাটহাজারী ডাকবাংলোর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার আবু তাহেরের ছেলে।
অভিযান পরিচালনাকারী হাটহাজারী মডেল থানার সহকারী পুলিশ উপ পরিদর্শক মো. কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শফিকুল ইসলাম শফুকে গ্রেফতার করা হয়। তিনি সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
হাটহাজারী মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান