মহেশপুরে ভারতীয় নাগরিক আটক

 
ঝিনাইদহের মহেশপুর জলুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়।
 
থানা সূত্রে প্রকাশ, ভারতের চব্বিশ পরগনা জেলার গোপালপুর থানার রনিপুর গ্রামের অনুকুল মল্লিকের ছেলে মৃত্যুঞ্জয় মল্লিককে (৩০) জলুলী ক্যাম্পের টহল বিজিবি তাকে আটক করে। সে জানায় বাংলাদেশে তার এক আত্মীয়ের বাড়িতে সে বেড়াতে আসছিল। বৃহস্পতিবার সকালে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
 
এ বিষয়ে কর্তব্যরত পুলিশ অফিসার এ.এস.আই মফিজুল ইসলাম জানায়, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান