জিয়াউর রহমানের ছোট ভাই মারা গেছেন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি....  রাজিউন)। বৃহস্পতিবার বিকেলে সবুজবাগের নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৮। 
 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর এ তথ্য জানান। 
 
জানা গেছে, আহমেদ কামাল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট আহমেদ কামাল। বাকি চার ভাই আগেই মারা গেছেন।
 
ইত্তেফাক/এমআই