কাজের নিরাপদ পরিবেশ ও রোগীর স্বজনদের প্রবেশ কার্ড নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে হাসপাতাল চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি গোরাঙ্গ চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. সুমন সরকার, সহ-সভাপতি রাকিব, ফয়সল বিন সালেহ, ড. ইমরান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি