রংপুরে সহিংসতা: ৮জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর

 
রংপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে ৮জনকে জিজ্ঞাসাবাদ করতে ৩দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
 
বৃহস্পতিবার রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে ৬দিনের রিমান্ড আবেদন করলে বিচারক কামরুল হাসান শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
 
তারা হলেন- শলেয়াশাহ জামে মসজিদের মাওলানা সিরাজুল ইসলাম, রহিদুল ইসলাম, আহসান উল্লাহ আংগুর, আবু বকর সিদ্দিক, লেবু মিয়া, আসাদ, মামুন ও হাফেজ দেলওয়ার হোসেন।
 
এরআগে এ ঘটনায় গ্রেফতারকৃত ৫ আসামিকে রিমান্ডে নেয় পুলিশ। রবিবার কোতোয়ালি আমলি আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালতের বিচারক তারিখ হোসেন আসামি মাওলানা সিরাজুল ইসলাম, জিল্লুর রহমান ও আমিনুল ইসলামের ৪দিন করে এবং রশিদুল ইসলাম ও আবদুল আলীমের ১দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 
ইত্তেফাক/আরকেজি