চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে তোরণ ভেঙে ট্রাক আটকা

 
রাউজান মুন্সিরঘাটা সিকদারঘাটা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উত্তর পাশে ঝুঁকিতে থাকা জরাজীর্ণ সিরাজ মঞ্জিলের তোরণ ভেঙে একটি মিনি ট্রাক আটকা পড়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 
 
ট্রাক চালক বখতেয়ার বলেন, আমি রাঙামাটি ফার্নিসার মাঠ থেকে একটি বক্সখাট নেওয়ার জন্য প্রবেশের সময় হঠাৎ তোরণটি ভেঙে পড়ে। শব্দ শুনে আমি আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু আমার কোন ক্ষতি না হলেও আমার গাড়িটির ক্ষতি হয়েছে। 
 
রাউজান ফায়ার সার্ভিসের লিডার সোমেন বডুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রাতের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন হতে পারে।
 
ইত্তেফাক/আরকেজি