রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এএসআই (এবি) মনজুর মিয়া (৫০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানের পরে সন্ধ্যায় বিদুতের লাইন খোলার সময় তারে হাত লেগে গুরুতর আহত হন মনজুর মিয়া। আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি