ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল গতকাল বৃহস্পতিবার নবীনগর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা স্বপ্না আক্তারের হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি ৭২ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
এসময় পুলিশের নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী, ওসি আসলাম সিকদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বুধবার রাতে নবীনগর উপজেলা আওযামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা স্বপ্না আক্তার দলীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
ইত্তেফাক/নূহু